অন্য ভুবন
অন্য ভুবন
সুদীপনারায়ণ ঘোষের কবিতা প্রচলিত কবিতার অলিগলি এড়িয়ে , নিজস্ব ভাষা এবং চিন্তার অনুরণন পৌঁছে দেয় পাঠকের কাছে। অনর্গল হাহা করা বাতাসের ভিতরেও তা শীতল দুপুর খুঁজে নিতে জানে, ঘূর্ণিচাকার আবর্তের ভিতর থেজেও তুলে আনতে পারে, সাপের মাথার মণি।দেশকে ভালবাসতে তার কোনও তত্ত্ব লাগে না, জ্যোস্নাধারায় স্নান করার জন্য লাগে না কোনও অনুমতি। দূর্বিনীতের স্পর্ধায় তা ঘোড়ার চাইতেও বেগে, মেঘের চাইতেও দ্রুত, পেরিয়ে চলে জনপদের পর জনপদ; আর পাঠককে বলে, এসো যোগ দাও আমার সঙ্গে।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
Back To Books >>